এপ্রিল ১১, ২০২৬ ২:০১ পূর্বাহ্ণ

এসএসসি পরীক্ষার আগে টিকটকে ‘প্রশ্ন ফাঁস’ দাবি: যাচাইয়ে বেরিয়ে এলো আসল তথ্য

এসএসসি পরীক্ষার আগে টিকটকে ‘প্রশ্ন ফাঁস’ দাবি: যাচাইয়ে বেরিয়ে এলো আসল তথ্য
এসএসসি পরীক্ষার আগে টিকটকে ‘প্রশ্ন ফাঁস’ দাবি: যাচাইয়ে বেরিয়ে এলো আসল তথ্য

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২১ এপ্রিল। পরীক্ষা ঘনিয়ে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে টিকটকে, ‘প্রশ্ন ফাঁস’ সংক্রান্ত বিভিন্ন দাবি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।

সম্প্রতি ‘Porishrom SSC School’ নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে এসএসসি ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্র বলে দাবি করে চার পৃষ্ঠার একটি প্রশ্নের ছবি প্রকাশ করা হয়। ছবির ওপর ‘এসএসসি ২০২৬ ইংরেজি ১ম পত্র’ লেখা থাকায় অনেকেই সেটিকে আসল পরীক্ষার প্রশ্নপত্র মনে করেন।

পোস্টটি শুক্রবার (১০ এপ্রিল) সকাল পর্যন্ত অন্তত ৩৪ লাখের বেশি বার দেখা হয়। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘রিউমর স্ক্যানার’ নিশ্চিত করেছে, এটি কোনো বোর্ড পরীক্ষার আসল প্রশ্ন নয়। বরং এটি একটি কোচিং সেন্টারের ফাইনাল মডেল টেস্টের প্রশ্নপত্র।

শুধু এই পোস্টই নয়, একই অ্যাকাউন্ট থেকে আরও কিছু পোস্টে ‘প্রশ্ন ফাঁস’ দাবিতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। যাচাইয়ে দেখা গেছে, সেগুলোর অধিকাংশই বিভিন্ন স্কুলের পুরোনো টেস্ট পরীক্ষার প্রশ্ন কিংবা মডেল টেস্ট থেকে নেওয়া।

এদিকে চলতি বছর প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। মুদ্রণ থেকে শুরু করে বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশ্নপত্র রাখা হচ্ছে ফয়েল প্যাক ও বিশেষ সিকিউরিটি খামে, যা একবার খোলার পর পুনরায় ব্যবহারযোগ্য নয়। পরীক্ষা শুরুর ১৫ থেকে ২০ মিনিট আগে নির্ধারিত কর্মকর্তাদের উপস্থিতিতে এসব খাম খোলা হবে।

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নকলমুক্ত ও সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কঠোর নিয়মের প্রতিবাদে পঞ্চগড়ে কিছু শিক্ষার্থী মানববন্ধন করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানায়।

এ অবস্থায় আলোচিত টিকটক অ্যাকাউন্টটি এখন নজরদারিতে রয়েছে বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

জানা গেল গুচ্ছের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার উপস্থিতি

গুচ্ছ ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় ৭৫.৭৬% উপস্থিতি, অংশ নিল কত লাখ শিক্ষার্থী?

গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল)...

ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ

আসন্ন ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার জন্য ঢাকা শিক্ষা বোর্ডের কেন্দ্র তালিকা (আসনবিন্যাস) প্রকাশ করা হয়েছে। এতে কেন্দ্রের কোড...

শিক্ষাখাতে ট্রাব স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন মাহফুজুর রহমান

শিক্ষাখাতে ট্রাব স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন মাহফুজুর রহমান

ঢাকা( ২৩ফেব্রুয়ারি): শিক্ষাখাতে অসামান্য অবদান রাখায় গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২৪ পেলেন মো. মাহফুজুর রহমান। রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টাল ক্রিস্টাল...

বাংলাদেশে ও.ই.টি- এর অফিসিয়াল পরীক্ষা কেন্দ্র হিসেবে এডুক্যান ইন্টারন্যাশনাল এর যাত্রা শুরু

বাংলাদেশে ও.ই.টি- এর অফিসিয়াল পরীক্ষা কেন্দ্র হিসেবে এডুক্যান ইন্টারন্যাশনাল এর যাত্রা শুরু

ঢাকা(৩১ জুলাই):রাজধানী ঢাকার ওয়েস্টিন হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত অস্ট্রেলিয়ার ও.ই.টি (অকুপেশনাল ইংলিশ টেস্ট) এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনের "অস্ট্রেড"...