কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল (সি-এমই-ডব্লিউই-৫)-এর রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার রাত থেকে টানা তিন দিন দেশে ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিতে পারে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) এ তথ্য জানিয়েছে।
বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ সময় সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হতে পারে, যার ফলে ইন্টারনেটের গতি কমে যাওয়া বা আংশিক সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে কক্সবাজারে -এ অবস্থিত দেশের প্রথম সাবমেরিন কেবল (সি-এমই-ডব্লিউই-৪)-এর মাধ্যমে সংযুক্ত সংযোগগুলো স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বিএসসিপিএলসি।



