এপ্রিল ৮, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ

১৩ দিনে প্রায় ৩ হাজার ডেঙ্গু রোগী ভর্তি

১৩, দিনে ,প্রায় ,৩ ,হাজার, ডেঙ্গু, রোগী, ভর্তি
ডেঙ্গু রোগী ভর্তি। ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২১০ জন ঢাকায় এবং ঢাকার বাইরে ১ জন রয়েছেন।

আজ শুক্রবার(১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২১১ জনের মধ্যে ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫৮ জন ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ১৫২ জন ভর্তি হন। ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে ১ জন হাসপাতালে ভর্তি হন।

এছাড়া চলতি মওসুমে ডেঙ্গু সন্দেহে মারা যাওয়া ২৪ জনের তথ্য পর্যালোচনার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত রাজধানীসহ সারা দেশে মোট ৫ হাজার ৬৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৬৬৯ জন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশব্যাপী হামের সংক্রমণ নিয়ন্ত্রণে নির্ধারিত সময়ের ১৪ দিন আগেই টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। আগামী ২০ এপ্রিল থেকে...

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার, বাংলাদেশের আগস্ট ২০২৫-এর সফল আয়োজনসমূহ

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার, বাংলাদেশের আগস্ট ২০২৫-এর সফল আয়োজনসমূহ

ঢাকা (৩১ আগস্ট):বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার বাংলাদেশের মাসব্যাপী সম্মেলনের অনুষ্ঠানটি শুরু হয়েছিল ৬ আগস্ট।জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে...

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসিত করা হবে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসিত করা হবে

ঢাকা(১৯ আগষ্ট: )বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে' আহতদের দেখতে  আজ মাননীয় সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।...